২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): একুশে পদকপ্রাপ্ত গণসংগীতের বরপুত্র শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। শুক্রবার রাত ১১টার কয়েক মিনিট আগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
এর আগে, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক হয়েছিল বরেণ্য এই শিল্পীর।
ফকির আলমগীরের মত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।
১৫ জুলাই রাতে করোনা আক্রান্ত ফকির আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই দুইদিন পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউ-তে নেয়া হয়।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ফকির আলমগীর। দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর পয়লা বৈশাখে তিনি অনুষ্ঠান আয়োজন করতেন শিশু পার্কের সামনে, নারকেলবিথী তলে।
স্বাধীনতার পর ফকির আলমগীর, আযম খান, পিলু মমতাজ ও ফিরোজ সাঁই গড়ে তোলেন দেশের প্রথম ব্যান্ড গ্রুপ। তাদের গান সাড়া জাগায় সদ্য স্বাধীন দেশের তরুণদের মাঝে।
১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।
ফকির আলমগীর/টিটি/রমু















Leave a Reply