স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের সাথে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। এবারের বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আগেই এমন অঘটনের শিকার হলো গেইল শিষ্যরা।
ক্যারিবীয়দের দেয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।
জিতলে সুপার টুয়েলভ, হারলে বিদায়, এমন এক সমীকরণ সামনে রেখে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় উইন্ডিজ ও আয়ারল্যান্ড।
আইরিশ বোলারদের তোপে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলে পেরেছে মোটে ১৪৬ রান।
১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৭৩ রান তুলে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতেই এসেছে অবিচ্ছিন্ন ৬৪ রান।
৮ম ওভারের ৩য় বলে ওপেনার বালবিরনিকে আউট করে জুটি ভাঙেন আকিল হোসেন। পয়েন্টে কাইল মায়ার্সের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে বালবিরনির ব্যাট ছুঁয়ে আসে বলে ৩৭ রান।
এরপর লরকান টাকারকে সঙ্গী করে ১১তম ওভারে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যান ওপেনার পল স্টার্লিং। ১২তম ওভারে স্মিথের বলে কট এন্ড বোল্ড হলেও নো বলের কল্যাণে জীবন পান টাকার। এ সময় ১৭ রানে ব্যাট করছিলেন তিনি। ওই ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ৪৯ বলে ফিফটি পূরণ করেন স্টার্লিং।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা।
২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। কাইল মায়ার্স ১ আর জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। এরপর উইকেট ধরে রাখখে ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস খেলেন এভিন লুইস। অধিনায়ক নিকোলাস পুরান ১১ বল ১৩ রান করে আউট হন। এরপর রভম্যান পাওয়েলও ৮ বলে মাত্র ৬ করে ফিরলে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা। তবে একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যার ব্রান্ডন কিং। ৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্যারেথ ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply