বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ নামকরণের প্রথম প্রণেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বুধবার এক শোক বার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী রেজাউল হক চৌধুরী চিরভাস্বর হয়ে থাকবেন।

উল্লেখ্য, বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন ১৯৬৯ এর গণআন্দোলনের অন্যতম সেনানী বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শোক/এসকেএম