২০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২২ জুন) সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২২ জুন বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মাসেতুর উদ্ধোধন এবং আগামীকাল বন্যা কবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।
পিএম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply