বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

১৪ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামাঞ্চলে ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে।

সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। ওই হামলায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী ওই গ্রামটিতে যারা হামলা চালিয়েছে, তারা আলকায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত।

এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে- স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা।

এদিকে ওই ঘটনার আগে বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশ নিহত হয়েছেন। সব মিলিয়ে ১১ পুলিশসহ ওই ১০০ জনের মৃত্যু বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয়দের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

জঙ্গি হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *