বৃহস্পতিবার বিধানসভার শপথ নেবেন মমতা

৪ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক):পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার বিধানসভায় শপথ নেবেন। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পশ্চিবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এর আগে ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ের বিকল্প ছিল না মমতা ব্যানার্জির। কিন্তু সেখানে তিনি এমন রেকর্ড-রাঙা জয় পেলেন যে, মনে হতে পারে ভোটটুকু শুধুই আনুষ্ঠানিকতা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এর আগে তার সবচেয়ে বড় জয় ছিল ২০১১ উপনির্বাচনে, ব্যবধান ৫৪ হাজার ২১৩ ভোট।

গত এপ্রিলের ভোটে নিজের দল ২১৩টি আসন পেলেও নিজে নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান। সেই পরাজয় শুধু মমতা নয়, দলের কাছেও দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল। কিন্তু ভবানীপুরের ‘মিনি ভারত’ ভুলিয়ে দিল সেই পরাজয়। রোববার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় জয় পেয়েছেন ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে। তার শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপড়েন শুরু হয়েছে রাজভবন-বিধানসভার মধ্যে।

রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে নিজে শপথবাক্য পাঠ করাতে চান। কিন্তু এ ক্ষেত্রে আপত্তি রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। উভয়েই ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন রাজভবনে শপথগ্রহন অনুষ্ঠান হলে তারা যাবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *