১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ হাজার ৭৯২ জন অতিমারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জনে দাঁড়ালো।
এদিকে, গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৬২৪ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য এমনটাই। খবর: পিটিআই।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪ লাখ ২৯ হাজার ৯৪৬ জন। দেশটিতে কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৭ দশমিক ২৮ শতাংশ। তবে ভারতে এ রোগে মৃত্যু হার বর্তমানে কিছুটা বেড়ে ১ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৯ লাখ ১৫ হাজার ৫০১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস সনাক্তে মোট ৪৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৬৩৯ জনের করোনা পরীক্ষা করা হলো। এ দিন আক্রান্তের হার ছিল ২ দশমিক ১০ শতাংশ।
ভারতে করোনা/এএমএম/কিউটি
















Leave a Reply