ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ

০৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অশ্বীনি কুমার চৌবি পদত্যাগ করেছেন।  পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

তার আগে স্বাস্থ্য, শিক্ষা ও শ্রম মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের দলে আরও মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন বলেও জানা গেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এরইমধ্যে ডজনখানেক মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারত/এসকেএম