নিউজ ডেস্ক: দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম।
শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।
পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
প্রধান বিচারপতি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply