ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

২৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিশিগান, উইসকনসিন, ইলিনয়সহ কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে। দুর্ভোগ বাড়ছে অঞ্চলগুলোর জনজীবনে। কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে আসায় আট থেকে ১০ ইঞ্চি পুরু বরফ জমেছে রাস্তাঘাটে। 

ভারী তুষারে পথঘাট, গাছপালা, বাড়ির ছাদ ঢেকে গেছ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিছে নেমে আসায় বেশ কয়েকদিন ধরেই তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে দেশটিতে। সেই সাথে কয়েকটি অঙ্গরাজ্যে তুষারঝড়ের আশঙ্কাও করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া অঞ্চলে তুষারঝড়ে ঢেকে গেছে পর্বতমালা। এতে দুর্ঘটনার আশঙ্কায় মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মিশিগান, ইলিনয় ও উইসকনসিনেও তীব্র তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। মিশিগানে প্রায় ১০ ইঞ্চি আর ইলিনয়ের কয়েকটি অঞ্চল প্রায় আট ইঞ্চি পুরু তুষারে ঢেকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাপমাত্রার উন্নতি না হলে আরও কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।

তুষারঝড়/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *