বিনোদন ডেস্ক: মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারো। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ।
সুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদের একসাথে আর দেখা যাচ্ছে না। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
কিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সাথে মিউজিক ট্যুরে যাবে। তারা একসাথে ভালো আছেন। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।
কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।
২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ‘ভোগ’ এর এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি। কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।
গেল বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সাথে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।
টেইলর সুইফট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply