আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতের এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
খবরে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল।
দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply