মশার কয়েলের আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে মশার কয়েল থেকে লাগা আগুনে এক পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি শিশু, ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন নারী।

শুক্রবার শাস্ত্রী পার্ক আবাসিক এলাকার একাট ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর: এনডিটিভি।

স্থানীয় পুলিশ জানায়, রাতের কোনও এক সময় ম্যাট্রেসের ওপর জ্বলন্ত কয়েল পড়ে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি।

বিষাক্ত ধোঁয়ায় পরিবারের বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। পরিবারটির আরও ২ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ