নিউজ ডেস্ক: মাদক একেকটি পরিবারকে ধ্বংস করে দেয়। সেজন্য সবাইকে মাদকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে। এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাদক নির্মূলে পরিবারের দায়িত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত। যাতে তারা মাদক থেকে দূরে থাকে।
মন্ত্রী বলেন, আমরা বিজয়ী জাতি, আমরা যদি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই, ঘরে ঘরে মাদক বিরোধী আন্দোলনে শামিল হই তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবো।
মাদক ও নেশা বিরোধী সংস্থা ‘মানস’ এর উদ্যোগে আয়োজিত এবং এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্বরবিন্দু ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং বিশ্বনাথ পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ মহিবুর রহমান। অনুষ্ঠানে বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply