২৩ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক, ভারত): ভারতীয় রেসলার খালীর মা মারা গেছেন। জনপ্রিয় এ রেসলার নিজেই এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে খালী ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ তথ্য দিয়ে একটি পোস্ট করেন। তাতে তিনি মায়ের বুকে মাথা রাখা নিজের একটি ছবিও আপলোড করেন।
ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট ‘দ্য গ্রেট খালী’-তে তিনি লিখেন, দুই দিন আগে আমার মা মারা গেছেন।
তার এই পোস্টে ২ লাখ ৭১ হাজার ৪৯৬ জন ভক্ত শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ভারতের অন্যান্য রেসলাররাও।
শোক সংবাদ/এএমএম/কিউটি















Leave a Reply