মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

গত শনিবার মালয়েশিয়ার নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্টতা অর্জন করতে পারেননি।

আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান পেয়েছিল ৮২টি আসন। পেরিকেতান নাসিওনাল পেয়েছে ৭৩টি আসন। দুই দলই প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় নির্বাচনের পর থেকে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা চলছিল। বিষয়টির সুরাহা হওয়ায় আপাতদৃষ্টিতে তার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, নানান বিষয় বিবেচনার পর আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার রাজা দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন।

মালয়েশিয়া/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *