মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন শধাধিক আটক

০১ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫জন বাংলাদেশিসহ ৩২৬ অভিবাসী আটকের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানান, মধ্যরাতে শুরু হওয়া অভিযানে ৩২৬ বিদেশিকে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাইয় করে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয়। এবং তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসাও পরিচালনা করতেন।

আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬জন ভিয়েতনামি পুরুষ এবং ৭জন নারী রয়েছে।

তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

অভিবাসন প্রত্যাশী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *