মেহেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে বজ্রপাতে ছোট খোকন ও শাহ আলম নামে দুইজন কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে বৃষ্টিপাতের সময় বজ্রপাত আঘাত হানলে ওই দুই কৃষকের মৃত্যু হয়।

নিহতরা সদর উপজেলার শোলমারি গ্রামের দোয়াত আলীর ছেলে ছোট খোকন ও আব্দুর সামাদের ছেলে শাহ আলম।

এলকাবাসীরা জানান, ঘটনার সময় ছোট খোকন ও শাহ আলম নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আঘাত হানে। এ সময় ছোট খোকন ও শাহ আলম মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জানান, শোলমারি গ্রামের নুয়ার মাঠে ছোট খোকন ও শাহ আলম নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন শাহ আলম ও ছোট খোকনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *