৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু পাড়ি দেয়ার সময় খালেদ মাহমুদ নামে এক যুবককে আটক করেছেন সেতুতে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটক ওই যুবক নড়াইল জেলার নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করেছেন সেনা টহল দলের সদস্যরা।
পদ্মা দক্ষিণ থানার ওসি মুস্তাফিজুর রহমান বলের, পদ্মাসেতুর মাওয়াপ্রান্তে একটি যাত্রীবাহী বাসের পেছনে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতুতে উঠে পড়েন মাহমুদ নামের এক বাইকার। দুপুর ১২টার দিকে সেতু পার হয়ে জাজিরাপ্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে এলে তাকে আটক করেন সেনা সদস্যরা। পরবর্তীতে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করেন সেনা টহল দলের সদস্যরা। বর্তমানে আটক মাহমুদ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন।
পদ্মা দক্ষিণ থানার ওসি মোহাম্মদ শেখ মুস্তাফিজুর রহমান জানান, ওই বাইকার আমাদের হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পদ্মাসেতু/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply