মোবাইল কোর্ট অভিযান

২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টে  ১৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ২২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়ছে।

বুধবার ডিএনসিসি এলাকার ৪ নম্বর অঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে ৩ টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ১২ টি মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২২ হাজার ১০০ টাকা।

এসময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

ডিএনসিসি/এসকেএম