যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে ঘটে এ বিস্ফোরণ। খবর: নিউ ইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, বিস্ফোরণের পর পরই নিরাপদে সরিয়ে নেয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রশাসন।

কোম্পানিটি ৭০ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৮৫০ জন। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটলো তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *