২৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন।
সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। খবর: সিএনএন।
পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হন একজন। এর পর ওই হামলাকারী গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও নিহত হন।
তার পর হামলাকারী ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এরপর লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে।
গুলি করে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করলে হামলাকারী একটি হোটেলে প্রবেশ করে। সেখানে পুলিশের সাথে তার গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কর্মকর্তা আহত হয়েছেন।
বন্দুক হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply