যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা গুরুতর।

বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ উরলি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় রোববার প্রথম প্রহর পেরিয়ে রাত সাড়ে ১২টার পর থেকে শহরের ব্রুকলিন উপকণ্ঠে একটি ‘স্ট্রিট পার্টিতে’ বন্দুক হামলার খবর আসতে থাকে। সেখানে যাওয়ার পরে অনেককে হতাহত অবস্থায় দেখা যায়।

বাল্টিমোর পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তাকেও গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কমিশনার রিচ উরলি জানান। তিনি বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীকে চিহ্নিত করা ও হামলার কারণ বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উরলি। তিনি বলেন, বড় এলাকাজুড়ে হামলা হয়েছে। আমাদের গোয়েন্দারা ঘটনাস্থলে যাচ্ছেন।

হামলার পরই ঘটনাস্থলে যান বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট। ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়ে সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে দেয়া যায় না।

উল্লেখ্য, রোববার বাল্টিমোরে বন্দুক হামলাসহ চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৩৩৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বন্দুক হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *