যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী।

স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর: সিএনএন।

হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন জানান, আটলান্টা থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর হ্যাম্পটন হেনরি কাউন্টি। তারা বন্দুক হামলার প্রথম খবর পান বেলা পৌনে ১১টার দিকে।

তিনি বলেন, ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি একটি এলাকায় ঘটনাটি ঘটেছে, যেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হেনরি কাউন্টি পুলিশ বিভাগ, হেনরি কাউন্টি শেরিফ বিভাগ, হেনরি কাউন্টি হোমল্যান্ড সিকিউরিটি এবং হেনরি কাউন্টি ক্রাইম সিন ইউনিটের সহায়তায় ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে হ্যাম্পটন পুলিশ বিভাগ।

বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত ব্যক্তির সম্পর্ক ছিল কিনা, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *