রমজানে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা

নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে রাজধানীতে নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কিছু নির্দেশনা দিয়েছে।

ডিএমপি নিউজে প্রকাশিত নির্দেশনায় বলা হয়- ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলা বাসটার্মিনাল এলাকায় কোনও বাস সড়কে থামিয়ে যাত্রী ওঠাবে না। টার্মিনালের ভেতরে বাস থাকাকালে যাত্রীরা আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয় খেয়াল রাখতে হবে।

ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলার কোনও বাস টার্মিনাল-সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ঢাকা মহানগরে প্রবেশ ও বাহিরপথে গণপরিবহনকে শৃঙ্খলা মেনে চলতে হবে, যাতে কোনও অযাচিত যানজট সৃষ্টি না হয়।

ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে।

আন্তজেলা পরিবহনের যাত্রীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে।

ঢাকা মহানগরী থেকে দূরপাল্লায় রুট পারমিটবিহীন কোনও বাস চলাচল করতে পারবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সবাই এই বিষয় কঠোরভাবে মেনে চলবে। এ ব্যাপারে তারা কর্তৃপক্ষকে সহায়তা করবে।

টার্মিনালভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। যাত্রীরা তাদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন।

কোনও যানবাহনই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকেরা এমন কোনও অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যাতে সড়কের শৃঙ্খলায় বিঘ্ন ঘটে, জীবনহানির আশঙ্কা থাকে।

সকালে অফিসে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে রওনা হতে অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া ইফতারের আগপর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসার উদ্দেশে নগরবাসীকে রওনা দিতে বলা হয়েছে।

রাজধানীতে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস ব্যবহার না করে পায়ে হেঁটে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *