রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ নিশ্চিত করা হবে

নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেলক্ষ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসসহ পুরো বছরজুড়ে দেশের মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায়সংগত মূল্যে পেতে পারেন, সেজন্য সবকিছু করা হবে। নিত্য পণ্যের আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে যেন কোন সমস্যা তৈরি না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সয়াবিনের পাশাপাশি ভোজ্য তেল সানফ্লাওয়ার ও ক্যানোলা আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রয়োজনীয় পণ্য আমদানি, সরবরাহ, মজুত ও মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহনের জন্য সরকার একটি কো-অর্ডিনেশন সেল গঠন করে সার্বিক সহযোগিতা করবে। চলমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও অন্যান্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি আরও বলেন, দেশের রফতানি বেড়ে চলেছে। পণ্য ও সেবা খাত মিলে চলতি বছরে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, গত নভেম্বর মাসে রেকর্ড পরিমান তৈরি পোশাক রফতানি হয়েছে। রফতানির চলমান ধারা অব্যাহত থাকলে আশা করা যায় লক্ষ্যমাত্রা ছাঁড়িয়ে যাবে। এছাড়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।
তিনি মনে করেন সবদিক বিবেচনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তবে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই চিনির উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আর কোন সমস্যা হবে না। এছাড়া চিনির ওপর আরোপিত শুল্ক কমিয়ে মূল্য কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসন্ন রমজান মাসে চিনিসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায়সংগত মূল্য নিশ্চিত করা হবে।

বাণিজ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *