রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

২৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শনিবার ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার ৫৭ জনের কাছ থেকে ২৬ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ১৩৯ দশমিক ৫ গ্রাম ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মাদকবিরোধী অভিযান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *