রিমান্ডে সু চি

০৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানামারের আটক নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানির অভিযোগ মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এনএলডি’র প্রেস কর্মকর্তা কি তোয়ে ফেসবুক পোস্টে জানান, পয়লা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চি আটক থাকবেন।

তিনি বলেন, আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।

কি তোয়ে জানান, দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতোমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, সোমবার সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সাথে বিবাদের জের ধরে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনা বাহিনী।

মিয়ানমার/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *