রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় ইইউ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ইইউ প্রতিনিধিদলটি। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্পে যাবেন তারা। সেখানে রোহিঙ্গাদের সাথে আলাপ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা কক্সবাজারে এসে পৌঁছান। দলটির নেতৃত্বে রয়েছে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

প্রতিনিধিদলে রয়েছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি।

ইইউ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *