লকডাউনের দ্বিতীয় দিনেও গ্রেফতার

০২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অকারণে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত বসিয়ে একই অপরাধে জরিমানা করা হয় ২০৮ জনকে।

শুক্রবার রাজধানীতে কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগ।

আরও সংবাদ: কারণ ছাড়া বের হলেই গ্রেফতার

ডিএমপি মিডিয়া জানিয়েছে, চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র আট বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সরকারি বিধি-নিষেধ মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়ে। এছাড়া বাইরে বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারায় ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। তবে কতজনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে সেটি এখনও জানানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিচালিত অভিযানে ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত কতটি গাড়িতে র‌্যাকার লাগানো হয়েছে সেটি জানানো হয়নি।

লকডাউন/এসকেএম

ভিডিও রিপোর্ট: http://artnews.com.bd/%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ad/

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *