লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর লাশ

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর একটি লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ডবল ডেকার ‘সম্রাট-৭’ লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায়েছে পুলিশ।

সদর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর নিচতলার স্টাফ কেবিনে ওই নারী লাশ দেখে পুলিশের খবর দেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ