০৯ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইয়েমেনে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনন্ত ১৫৭ জন। এদিকে আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার দেশটির রাজধানী সানায় এ দুর্ঘটনা ঘটে। খবর: জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।
তবে শরণার্থী শিবিরে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী ওই শরণার্থী শিবিরটি পরিচালনা করে।
সরকারিভাবে আটজনের মৃত্যুর কথা জানানো হলেও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
জাতিসংঘের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রথম আগুন লাগে যেখানে, সেখানে প্রায় ৭০০ শরণার্থী ছিল। তারা সবাই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের খোঁজে যাওয়ার চেষ্টা করেছিল। কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে ওই শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়।
ইয়েমেন/এসকেএম
















Leave a Reply