শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

বিনোদন ডেস্ক: কলম্বিয়ান বংশোদ্ভূত পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সাথে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্পেনের প্রসিকিউটররা জানান, শাকিরা ২০১৮ সালে ৬ দশমিক ৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন।

চলতি বছরের জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়, গত মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে পপতারকা শাকিরার বিরুদ্ধে প্রথম কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল।

বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, তার কর দেয়া উচিত ছিল। কারণ তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্ধেকেরও বেশি সময় ধরে স্পেনে বসবাস করছেন। গায়িকার কাছে এক কোটি ৩০ লাখের বেশি টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কলম্বিয়ান বংশোদ্ভূত সংগীতশিল্পী শাকিরা এখন মায়ামিতে বসবাস করেন। এর আগে তার জনসংযোগ সংস্থার মাধ্যমে ২০১২-১৪ সময়কালের কর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছিলেন। এই অভিযোগের বিপরীতে শাকিরা জানিয়েছিলেন যে তার বাসস্থান সেই সময়ে বাহামাতে ছিল এবং কর ফাঁকির দাবিগুলোকে ‘কাল্পনিক’ বলে বর্ণনা করেছেন তিনি। গায়িকা আরও জানিয়েছিলেন যে, তিনি তার পাওনা পরিশোধ করেছেন।

গত বছর নভেম্বরে বার্সেলোনায় ৬টি পৃথক কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন শাকিরা।

শাকিরা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *