শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

ভার্চ্যুয়াল এই বৈঠকে শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও এ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *