শেখ টুটুল টুঙ্গীপাড়ার মেয়র

৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দেশে তৃতীয় ধাপে পৌর নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।

রোববার রিটার্নিং কর্মকর্তা অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একমাত্র প্রার্থী হিসাবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল। কিন্তু আর কোন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

তিনি জানান, নির্বাচনে টুঙ্গিপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদটি বাদে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে।

টুঙ্গীপাড়া/এএমএম/কিউটি