শেষ রাতে আগুন লাগার ঘটনা আমরা তদন্ত করছি

নিউজ ডেস্ক: প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতা থেকেও হতে পারে। আমরা এখনও নিশ্চিত নই, তদন্ত করছি। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে, তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম মান্নান কচিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই। এটি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর এটি বলা যাবে। এর আগে আমি কোন কিছু বলতে চাই না।

ভোর রাতে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্প্রতি একাধিক স্থানে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা রয়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে। তবে, আমরা তদন্তের পর আগুনের সঠিক কারণ বলতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *