নিউজ ডেস্ক: শহীদ শেখ রাসেল সমস্ত পৃথিবীর শিশুদের মানবিকতার প্রতীক হয়ে উঠেছে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পৃথিবী যদি সত্য ও মানবতার কথা বলে; তাহলে সারা পৃথিবী একদিন শেখ রাসেল দিবস পালন করবে।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটর বিআইডব্লিউটিসি কার্যালয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে শুধু বঙ্গবন্ধুকে নয়, তার পরিবারের সবাইকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে শিশু রাসেলকেও হত্যাকারীরা বাদ দেয়নি। সে বেঁচে থাকলে আমাদেরকে অনেক কিছু দিতে পারতো।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। যারা পলাতক আছে তাদের বিচারের রায় কার্যকর করতে তাদের দেশে আনার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর খুনিরা দেশকে এবং দেশের মানুষকে এগোতে দেয়নি, আমরা সেই খুনিদের বিচার করতে পেরেছি বলেই অপরাধীদেরকে আমরা দমন করতে পেরেছি। তাই বাংলাদেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।
পরে শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি অফিসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
খালিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply