১৫ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ১৩ এপ্রিল এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের মাধ্যমে এই ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যে কোন প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মাছ/এএমএম/আরএম















