সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি

০৩ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): সাতপাকে বাঁধা পড়লেন টালিউড আভিনেতা ওম সাহানি ও মিমি দত্ত।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন ওম-মিমি। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ওম লিখেছেন, এটা একেবারেই রূপকথার বাইরে। তিনি লিখেন, ২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১ সালে আরও অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি।

২০১১ সালে ওম সাহানি ও মিমি দত্তের পরিচয় হয়েছিল বলে জানা গেছে। ‘আলোর বাসা’ নামে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের আলাপ হয়। তখন থেকেই তাদের একে অপরের প্রতি ভালোলাগা শুরু হয়। পরে অবশ্য বহুদিন তাদের যোগাযোগ ছিল না। ফের দেখা ২০১৭ সালে। তারপরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।

তবে রেজিস্ট্রি বিয়েটা করলেও আনুষ্ঠানিকতা কবে করবেন সেই দিন এখনও ঠিক করতে পারেননি ওম-মিমি।

সম্প্রতি আয়ুষী টেন্ডুলরের সাথে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। গোপাল ভাঁড়, জয়ী, ভূতু সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে মিমি দত্তকে। প্রিয় তোমার অন্দরমহল ও দিদি নম্বর ১, একসাথে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *