সীমান্তে লকডাউন ইস্যুতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

৩১ মে ২০২১ (নিউজ ডেস্ক): সীমান্তবর্তী জেলাগুলোতে শিগগিরই লকডাউন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, কোন কোন জেলায় লকডাউন দেয়া হবে তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। তবে সে সব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন লকডাউন দেয়া হবে।

প্রধানমন্ত্রী/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *