সুহানার চমক

২৬ নভেম্বর (বিনোদন ডেস্ক): বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। প্রায়ই খবরের শিরোনামে আসেন। স্টার কিড হিসেবে সুহানার প্রতিও বাড়তি আকর্ষণ রয়েছে নেটিজেনদের। সুহানাও মাঝে মধ্যে ঝলক দেখান তার ভক্তদের।

এবার ইনস্টাগ্রামে নিজের নতুন ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন সুহানা। শেয়ার করা ছবিতে সমুদ্রপাড়ে স্কার্ট পরা সুহানাকে দেখা গেছে। তার পোশাকের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপত্তিকর মন্তব্যের মুখে পড়েছেন সুহানা। তাই এখন বেশ সচেতন এ স্টার কিড। নিজেকে সমালোচনায় যেন পড়তে না হয় সেজন্য বাড়তি সচেতন থাকেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সুত্রে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *