সোলেডার শহরে রুশ সেনাদের বিপক্ষে তুমুল লড়াইয়ে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূবাঞ্চলীয় সোলেডার শহরে রুশ সেনাদের সাথে তুমুল যুদ্ধ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় তার দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। খবর: এনডিটিভি।

জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের বিরুদ্ধে সোলেডার শহরে ইউক্রেনের দুটি ইউনিট তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে শিশুসহ শিশুসহ ৫ শতাধিক বেসামরিক লোক আটকা পড়ে আছে বলেও ভিডিওবার্তায় জানান জেলেনস্কি।

প্রথমে পিছু হটলেও সেখানে এখন আরও সেনা সদস্য পাঠানোর কথা ভাবছে ইউক্রেন।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতি তার ভাষায় ‘কঠিন’ বলে উল্লেখ করেন। শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে খবরে বলা হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় ১০ হাজার লোকের বাসস্থান লবণের খনিসমৃদ্ধ শহর সোলেডার রুশ দখলে চলে গেলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুট শহরটি ঘিরে ফেলতে রুশ সৈন্যদের সহায়তা করবে।

এছাড়া এর ফলে বাখমুট শহরটিতে যুদ্ধের রসদ সরবরাহের জন্য নিকটবর্তী স্লোভিয়ানস্কের সাথে গুরুত্বপূর্ণ সংযোগপথটিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে।

এছাড়া সোলেডারের খনির গভীর সুড়ঙ্গগুলোর নেটওয়ার্ককে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকতে ব্যবহার করতে পারবে রাশিয়া।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *