০৭ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি নিজ বাসভবনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা।
বুধবার হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: বিবিসি।
জোসেফ বলেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।
হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।
হাইতি/এসকেএম















