হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে

নিউজ ডেস্ক: ইউক্রেনের অধিকৃত জাপোরিঝিয়ায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

এ ব্যাপারে ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেছেন, আবারও জাপোরিঝিয়া। মধ্যরাতে শান্তিপ্রিয় বেসামরিক মানুষের বাড়ির ওপর নির্দয় হামলা। পুরোপুরি হীন, বর্বর জঙ্গি কার্যক্রম। যারা এ হামলার নির্দেশ দিয়েছে এবং যারা এটি সম্পাদন করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে। অবশ্যই মানুষ ও বিচারের মুখোমুখি করা হবে তাদের। খবর: আলজাজিরা।

এদিকে জাপোরিঝিয়ায় এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের যেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হয়।

ট্যুইটে কুলেবা লিখেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়া তাদের মিসাইল সন্ত্রাস অব্যাহত রেখেছে। রাতব্যাপী ১২টি ভবনে হামলা হয়েছে। ১২জন নিহত হয়েছেন। নিরীহ বেসামরিকদের বাঁচাতে আমাদের জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা এগুলো দিন।

ঈদে মিলাদুন্নবী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *