১৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): পেটের পীড়ায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাত থেকে উনি পেটের পীড়ায় ভোগছিলেন। সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হচ্ছে। এই হাসপাতালের বাইর থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকা হয়েছে।
মির্জা আব্বাসের অসুস্থতার খবর শুনে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে আসেন। তিনি তার স্বাস্থ্য খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।
পরে বিএনপি মহাসচিব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা ছাত্রদলের এসএম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে দেখতে যান। এই সময়ে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply