২২ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি চালাচ্ছে তাণ্ডব। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ।
খুব দ্রুত অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর: সিএনএন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডক্টর হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।
গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।
ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে স্বাস্থ্যবিধির কড়াকড়ি দেয়া হয়েছে। বড়দিনের পর জনসমাগম ও পার্টি করার ওপর বিধিনিষেধ জারি করেছে জার্মানি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নতুন এই ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ওমিক্রন। এবং একে উদ্বেগজনক ধরন বলে আখ্যায়িতও করে।
ওমিক্রন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply