৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরা বেগমকে ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক একেএম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মোহাম্মদ মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply