৯ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার আয়োজনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বরিশাল-ঢাকা নৌপথের ১২ যাত্রী। হারিয়েছেন টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান মালপত্র।
শনিবার ওই ১২ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যাত্রীরা হলেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন ও জসিম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে তাদের সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে পারাবাত-৯ লঞ্চ থেকে সাতজন, অ্যাডভেঞ্চার থেকে দুই, সুন্দরবন থেকে দুই ও পূবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রায় জানান, ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈদুল আজহা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply