অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত

৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত ০৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি সম্পর্কিত সব কার্যক্রম ও নির্দেশনা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ভর্তি পরীক্ষা/টিটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *