নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবারন দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মারুফ এলাহী (রনি) ও শ্যামল মালুমের নেতৃত্বে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূরে আলম ভূইয়া ইমন, ঢাকা কলেজের সহ-সভাপতি শাহাব উদ্দিন ইমন, সরকারী তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, বেসরকারি বিস্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জাকির হোসেন নাইম, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজিব রায়হানসহ অন্যরা।
অবরোধ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply